আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
● ফ্লরিডা স্টেট বনাম লুইসভিল: মন্ডে নাইট এসিসি ফুটবলে উভয় দলের বাউল আশা জिंदा রাখার লড়াই ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা ● ফ্লরিডা স্টেট বনাম লুইসভিল: মন্ডে নাইট এসিসি ফুটবলে উভয় দলের বাউল আশা জिंदा রাখার লড়াই ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা
সাহিত্য

প্রবাসে নববর্ষের লহর

প্রবাসে নববর্ষের লহর
কবি পরিবার

রফি উদ্দিন মারুফ । রিয়াদ, সৌদি আরব

নিত্যনব নব ক্ষণে মরু ঝঞ্ঝাটে ছুটি

বিদগ্ধ ফেরিতে বসে ধরি সময়ের টুটি,

মাস পেড়িয়ে বছর গড়িয়ে যায়

মৃতপ্রায় উল্কার গতিতে সময় দৌঁড়ায় ।

চাঁদের জোস্নার তারাভরা আকাশে

মেঘ গর্জনে রাত কাটে হৃদয়ের হিন্দোলে,

বসন্ত এসছে বলে নাই কোনো উল্লাস

তবুও বসন্তের ফুল ফুটে মনে!

বাঙ্গালী মন, নববর্ষের প্রতি চেয়ে থাকে

প্রসূনতায় ছায়া কোনো সবুজ কাননে।

চৈত্র বিদায়ী সুরের কুঞ্জ লহরে

দখিনা সমীরণের ঝিরিঝিরি প্রহরে

বদন জুড়িয়ে যায় না!

এখানে এই মরু প্রকৃতির কোলে।

বৈশাখী আহ্বানের মাদল বাজা রাতে

কালবৈশাখীর প্রচন্ড তান্ডব শেষে

এখানে ধরণীর নীরবতা আসে না ভুলে।

তবুও বাঙালির মন, খাঁটি বাঙ্গালিয়ানায় ভরা

পান্তা ভাতে না জুটুক ইলিশ!

না হোক কোনো মঙ্গল শোভাযাত্রা।

হৃদয়ের অলিন্দ নিলয়ের উভয় লহরে

বাঙ্গালিয়ানা শাড়ির আঁচলের পটে

বৈশাখ আসে জীবনে নিয়ে খুশির বার্তা।

প্রবাসের ঘামে ভেজা বদনের ক্লান্ত পরতে

বৈশাখ মানে একটি হারানো গানের সুর,

অসমাপ্ত কবিতার বেদনার্ত শিরোনাম!

লাঞ্চের পলিথিন ব্যাগে

ভাতের সাথে ব্রয়লার মুরগির ঝোল!

টাকার সাথে রিয়ালের হিসাব,

স্বদেশে পাওনাদারের হরদম তাগাদায়

মাথায় ফিরে ফিরে খাচ্ছে ঘুরপাক!

আর জনে জনে জিজ্ঞেস করে ফেরা

আজ বাংলা মাসের কতো তারিখ!

প্রবাস জীবনের রোজনামচার পাতায়

এভাবেই কাটে প্রতিটি নববর্ষের রাত।



ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।