আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
● ফ্লরিডা স্টেট বনাম লুইসভিল: মন্ডে নাইট এসিসি ফুটবলে উভয় দলের বাউল আশা জिंदा রাখার লড়াই ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা ● ফ্লরিডা স্টেট বনাম লুইসভিল: মন্ডে নাইট এসিসি ফুটবলে উভয় দলের বাউল আশা জिंदा রাখার লড়াই ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা
সাহিত্য

তুমি চলে যাবার পর থেকে

তুমি চলে যাবার পর থেকে
তুমি চলে যাবার পর থেকে

কবি- ডা: এ. এম. আসিফ রহিম । মে ১১, ২০২৬

আমি আদিগন্ত হেটেছি  মাটির বুকে ঘাসে এমনকি পিচঢালা রাস্তায়
কখনো গোলাপ চাইনি আকাশে রংধনু দেখিনি কিংবা শেষ বিকেলের প্রচ্ছদে আকিনি  তোমার মত অশ্রুজলের ছবি!

তুমি অন্য কারো সাথি হবার পর থেকে
আমি বনলতা সেনের মত কাকের চোখে পুনর্জন্মের আকাংখাও করিনি

লিখিনি কোন কবিতা হইনি কারো প্রিয় কবি।
তুমি আমার হাত ছেড়ে দেবার পর থেকে
হেলাল হাফিজের মত চৈত্রাগুনে আমার বুকের গৃহস্থালি  পোড়াইনি আক্ষেপ করতে করতে

নষ্ট পরাগরেনু মেখে দোষ দিয়ে বলিনি এক নারি  এক জীবনে আর  কত দেবে কস্ট? 
তুমি আমাকে চিরতরে ত্যাগ করার পরেও নির্মলেন্দু গুনের মত
টের পাওয়া অস্তিত্বে নীল হয়ে মিশে থাকা ঘাসে তোমার না থাকাকে
চুলচেরা বিশ্লেষন ও করিনি

তবু হরেক রকম কষ্ট নিয়ে নক্ষত্রের রাতে এখনো খুজি তোমার স্পর্শ...
বুকের আকাশে মাথা রাখা প্রেমিকার মুখে আর দেখিনি
স্বপ্নবিলাসি কোন এক অচিন সুখের ঠিকানা।

হ্যা তুমি ছাড়াও আমি এখনো আছি বেচে
জানি ভালবাসি কথাটা ঢাহা মিথ্যে কথা
কাউকে প্রলুব্ধ করে প্রেম প্রেম খেলার এক অমানবিক আজন্ম ব্যাথা।

অইসব ফাল্গুন বসন্ত কিংবা কৃত্রিম কথার  যত থাকুক কবিতা
নিতান্তই ছন্দ বাক্য বিহীন ভোকাট্টা ঘুড়ির মত অসহায় কিছু কল্পনা

যেখানে তুমি আমি কেউ নেই
তবু টিকে  আছে
শুধু জমাট রক্তের কিছু অপুরনীয় কিন্তু  আকুল   বাসনা ৷

সম্পর্কিত সংবাদ



ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।