কবি- ডা: এ. এম. আসিফ রহিম । মে ১১, ২০২৬
আমি আদিগন্ত হেটেছি মাটির বুকে ঘাসে এমনকি পিচঢালা রাস্তায়
কখনো গোলাপ চাইনি আকাশে রংধনু দেখিনি কিংবা শেষ বিকেলের প্রচ্ছদে আকিনি তোমার মত অশ্রুজলের ছবি!
তুমি অন্য কারো সাথি হবার পর থেকে
আমি বনলতা সেনের মত কাকের চোখে পুনর্জন্মের আকাংখাও করিনি
লিখিনি কোন কবিতা হইনি কারো প্রিয় কবি।
তুমি আমার হাত ছেড়ে দেবার পর থেকে
হেলাল হাফিজের মত চৈত্রাগুনে আমার বুকের গৃহস্থালি পোড়াইনি আক্ষেপ করতে করতে
নষ্ট পরাগরেনু মেখে দোষ দিয়ে বলিনি এক নারি এক জীবনে আর কত দেবে কস্ট?
তুমি আমাকে চিরতরে ত্যাগ করার পরেও নির্মলেন্দু গুনের মত
টের পাওয়া অস্তিত্বে নীল হয়ে মিশে থাকা ঘাসে তোমার না থাকাকে
চুলচেরা বিশ্লেষন ও করিনি
তবু হরেক রকম কষ্ট নিয়ে নক্ষত্রের রাতে এখনো খুজি তোমার স্পর্শ...
বুকের আকাশে মাথা রাখা প্রেমিকার মুখে আর দেখিনি
স্বপ্নবিলাসি কোন এক অচিন সুখের ঠিকানা।
হ্যা তুমি ছাড়াও আমি এখনো আছি বেচে
জানি ভালবাসি কথাটা ঢাহা মিথ্যে কথা
কাউকে প্রলুব্ধ করে প্রেম প্রেম খেলার এক অমানবিক আজন্ম ব্যাথা।
অইসব ফাল্গুন বসন্ত কিংবা কৃত্রিম কথার যত থাকুক কবিতা
নিতান্তই ছন্দ বাক্য বিহীন ভোকাট্টা ঘুড়ির মত অসহায় কিছু কল্পনা
যেখানে তুমি আমি কেউ নেই
তবু টিকে আছে
শুধু জমাট রক্তের কিছু অপুরনীয় কিন্তু আকুল বাসনা ৷