আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
● নিউইয়র্কে ১৪৯ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সংবর্ধনা ও ডিনার ● ট্রাম্প সমাবেশ বাতিল: কানসাস-আইওয়ার বদলে ফোনে প্রচার, ভোটের আগে নানা প্রশ্ন ● বাংলাদেশ বনাম স্কটল্যান্ড হংকং সিক্সেস: শেষ বলের ছক্কায় হারল রনির দল ● মুমিনুলের কনকাশন, ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে জাকের আলী অনিক ● মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ, প্রচারে শুল্কবিরোধ ● মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কানসাস-আইওয়ার সমাবেশ বাদ দিয়ে টেলিসমাবেশে ট্রাম্প ● বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ: ২-০ জিতলে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠতে পারে ক্যারিবীয়রা ● ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি: অভিষেকের ৩৮ বলে ১১৩, ১৩.২ ওভারে ১৯৯ তাড়া ● নিউইয়র্কে ১৪৯ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সংবর্ধনা ও ডিনার ● ট্রাম্প সমাবেশ বাতিল: কানসাস-আইওয়ার বদলে ফোনে প্রচার, ভোটের আগে নানা প্রশ্ন ● বাংলাদেশ বনাম স্কটল্যান্ড হংকং সিক্সেস: শেষ বলের ছক্কায় হারল রনির দল ● মুমিনুলের কনকাশন, ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে জাকের আলী অনিক ● মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ, প্রচারে শুল্কবিরোধ ● মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কানসাস-আইওয়ার সমাবেশ বাদ দিয়ে টেলিসমাবেশে ট্রাম্প ● বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ: ২-০ জিতলে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠতে পারে ক্যারিবীয়রা ● ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি: অভিষেকের ৩৮ বলে ১১৩, ১৩.২ ওভারে ১৯৯ তাড়া
নিউ জার্সি / নিউ ইয়র্ক

নিউ জার্সিতে ২০ সেপ্টেম্বর কমিউনিটি ক্রিকেট ডে উদযাপনের আয়োজন

68 • 1 min read fb x
নিউ জার্সিতে ২০ সেপ্টেম্বর কমিউনিটি ক্রিকেট ডে উদযাপনের আয়োজন

আল্ মামুন, নিউ জার্সি : ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “কমিউনিটি ক্রিকেট ডে”। আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় কলোনিয়াল পার্কের নব হিল প্যাভিলিয়নে (Knob Hill Pavilion) এ আয়োজন অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্রিকেট ক্লাব (ACC) আয়োজিত এ অনুষ্ঠানে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের জন্য ক্রিকেটপ্রেমীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের মতে, এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; বরং বিভিন্ন কমিউনিটির মানুষকে একত্রিত করার একটি সামাজিক মিলনমেলা।

তিন রঙের জার্সিতে তিন দল

এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার তিন রঙের প্রতিনিধিত্বকারী তিনটি দল অংশ নেবে। দলগুলো হলো—নিউ জার্সি টাইগার্স (সাদা জার্সি), নিউ জার্সি গ্ল্যাডিয়েটরস (লাল জার্সি) এবং ইস্ট কোস্ট টাইটানস (নীল জার্সি)। চ্যাম্পিয়নশিপের জন্য তিন দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

আয়োজকদের ভাষায়, “তিন দল, তিন রঙ, কিন্তু একটাই চেতনা।”

থাকছে নানা বিনোদনমূলক আয়োজন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এবারের কমিউনিটি ক্রিকেট ডে বিশেষ তাৎপর্য বহন করছে। ক্রিকেটের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফেস পেইন্টিং, র‌াফেল ড্র, শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন খেলা এবং খাবারের স্টল।

সাধারণ দর্শকদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১৫ ডলার। তবে ১৭ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

আয়োজকরা আশা করছেন, এ অনুষ্ঠান ক্রিকেটপ্রেমীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে উঠবে এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করবে।



ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।