আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
তরুণদের নিয়মিত শারীরিক কার্যক্রমে যুক্ত রাখতে ক্রীড়া কাঠামো পুনর্গঠন করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী নিউইয়র্কে ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ; বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা যুক্তরাষ্ট্রে রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরস্কার জিতল বাংলাদেশ দল জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের খলিলুর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসিত মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সব ধরনের পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত মার্কিন সরকারের বিশ্বব্যাপী সতর্কবার্তা: ডিআরসি, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা ভ্রমণকারীদের জন্য বর্ধিত ইবোলা স্ক্রিনিং ও আগমন নিষেধাজ্ঞা জারি তরুণদের নিয়মিত শারীরিক কার্যক্রমে যুক্ত রাখতে ক্রীড়া কাঠামো পুনর্গঠন করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী নিউইয়র্কে ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ; বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা যুক্তরাষ্ট্রে রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরস্কার জিতল বাংলাদেশ দল জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের খলিলুর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসিত মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সব ধরনের পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত মার্কিন সরকারের বিশ্বব্যাপী সতর্কবার্তা: ডিআরসি, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা ভ্রমণকারীদের জন্য বর্ধিত ইবোলা স্ক্রিনিং ও আগমন নিষেধাজ্ঞা জারি
নিউ জার্সি / নিউ ইয়র্ক

নিউইয়র্কে ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ; বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা

নিউইয়র্কে ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ; বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা
নিউইয়র্কে ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ; বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা

নিউইয়র্ক, ২ জুন: বাংলাদেশের জাতীয় সংসদের ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে রয়েছেন। সম্প্রতি তিনি নিউইয়র্কে পৌঁছেছেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নিচ্ছেন।

তার সম্মানে আগামীকাল বুধবার নিউইয়র্কের উডসাইডে অবস্থিত Ruma’s Kitchen (37-01 61st Street, Woodside, NY 11377)-এ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক ময়মনসিংহ অ্যাব্রড ইউএসএ ইনক, যা নিউইয়র্কে বসবাসরত ময়মনসিংহবাসীদের একটি সংগঠন।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে প্রবাসী ময়মনসিংহবাসী, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার নির্বাচনী এলাকা ময়মনসিংহের উন্নয়ন কর্মকাণ্ড, প্রবাসীদের ভূমিকা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

প্রবাসী ময়মনসিংহবাসীদের মধ্যে তার এই সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। অনেকেই মনে করছেন, এই সংবর্ধনা অনুষ্ঠান প্রবাসীদের সঙ্গে একজন নির্বাচিত জনপ্রতিনিধির সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

সূত্র জানায়, নিউইয়র্কে কয়েকদিন অবস্থানের পর আগামী শুক্রবারের তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নেবেন।

ময়মনসিংহ অ্যাব্রড ইউএসএ ইনকের নেতৃবৃন্দ সকল প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে ময়মনসিংহবাসীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

Advertisement

Advertisement


ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।