যুক্তরাষ্ট্রের Tampa শহরে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (USF)-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি Hisham Abugharbieh -এর বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার ঘোষণা দিয়েছে প্রসিকিউশন। সোমবার, ১৮ মে, ফ্লোরিডার হিলসবরো কাউন্টি সার্কিট কোর্টে অনুষ্ঠিত শুনানিতে অভিযুক্ত হিসাম আবুগারবিয়াহ নিজেকে নির্দোষ দাবি করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি Suzy Lopez আদালতকে জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের আবেদন করবে। অভিযুক্ত Hisham Abugharbieh তার আইনজীবীর মাধ্যমে গ্র্যান্ড জুরির আনা সাতটি অভিযোগে ‘নট গিল্টি’ বা নির্দোষ দাবি করেন।
নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী হলেন Jamil Limon এবং Nahida Brishti। তারা দুজনই University of South Florida-এর পিএইচডি গবেষক ছিলেন এবং ট্যাম্পা এলাকায় বসবাস করতেন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ঘটে ১৬ এপ্রিল, ২০২৬ ঘটে। University of South Florida-এর ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মরদেহ যুক্তরাষ্ট্রের Tampa Bay এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উভয়ের মরদেহই আবর্জনার ব্যাগে ভরা অবস্থায় পাওয়া যায়। জামিল লিমনের মরদেহ Howard Frankland Bridge-এ উদ্ধার করা হয়। নাহিদা বৃষ্টির মরদেহ একটি কায়াক চালক St. Petersburg শহরের কাছে, Interstate 275 ও 4th Street North এলাকার সংলগ্ন পানিতে খুঁজে পান। স্থানটি জামিল লিমনের মরদেহ উদ্ধারের জায়গার ঠিক দক্ষিণে অবস্থিত। ঘটনার পর থেকেই এটি ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
হিলসবরো কাউন্টি শেরিফ Chad Chronister হত্যাকাণ্ডটিকে “pure evil” বা “বিশুদ্ধ শয়তানি” হিসেবে বর্ণনা করেছেন। তদন্তে উঠে এসেছে, হত্যার কয়েকদিন আগে থেকেই অভিযুক্ত বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছিলেন।
আদালত নথি অনুযায়ী, ৭ এপ্রিল অভিযুক্ত অনলাইনে ডাক্ট টেপ অর্ডার করেন। ১১ এপ্রিল তিনি চারকোল, ফায়ার স্টার্টার, লাইটার ফুয়েল এবং ভারী-ডিউটি ট্র্যাশ ব্যাগ কেনেন। তদন্তকারীরা দাবি করেছেন, ১৩ এপ্রিল তিনি ChatGPT-এ মানবদেহ গোপন করা ও সহিংসতা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন অনুসন্ধান করেন। এবং হত্যাকাণ্ডের আগের দিন, ১৫ এপ্রিল, তার কাছে একটি নকল দাড়ি ডেলিভারি হয় বলে তদন্ত নথিতে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীদের মতে, এসব কার্যক্রম হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
হিলসবরো কাউন্টি আদালতের বিচারক মামলার সম্ভাব্য বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছেন ৩ নভেম্বর ২০২৭। এছাড়া ১০ ডিসেম্বর ২০২৬ মামলার পরবর্তী স্ট্যাটাস কনফারেন্স অনুষ্ঠিত হবে। অভিযুক্ত বর্তমানে বিনা জামিনে হিলসবরো কাউন্টি জেলে আটক রয়েছেন।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক নেমে এসেছে। কমিউনিটি নেতারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।