আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা ● কেন বাংলাদেশকে এখনই নবায়নযোগ্য শক্তির দিকে মুখ ফেরাতে হবে: বিশ্লেষণ ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা ● কেন বাংলাদেশকে এখনই নবায়নযোগ্য শক্তির দিকে মুখ ফেরাতে হবে: বিশ্লেষণ
বাংলাদেশ

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত

250 • 1 min read fb x
বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক  আলোচনা অনুষ্ঠিত
বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত

সুস্থতর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন-প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম (BPF) বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করে। শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ঢাকার ধানমন্ডির ওয়াটারফল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফার্মাসিস্ট, শিক্ষক, শিক্ষার্থী, ঔষধ শিল্পের পেশাজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের ক্রমবর্ধমান ভূমিকা, হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি সেবা এবং ফার্মাসিস্টদের পেশাগত উন্নয়ন নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়। পরবর্তীতে ফার্মেসি ও ঔষধ শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট অতিথি ও টেকনিক্যাল বক্তারা

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও টেকনিক্যাল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আক্তার হোসেন, পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডা. হাসান মাহমুদ রেজা, অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি; মো. নেজাব উদ্দিন, পরিচালক, কোয়ালিটি অপারেশনস ও IRA, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি; তানভীর আশরাফ, কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর, হ্যালিয়ন বাংলাদেশ লিমিটেড; মোহাম্মদ আতিউজ্জামান, পরিচালক, মার্কেটিং অ্যান্ড সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি; মো. আশরাফুল আলম, জেনারেল ম্যানেজার, প্রোডাকশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি; এবং মুহাম্মদ জাহিদ আল বেরুনী, পরিচালক, অপারেশনস, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (ACI)।

টেকনিক্যাল বক্তারা তাঁদের নিজ নিজ পেশাগত ও কারিগরি ক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় ঔষধ নিয়ন্ত্রণ ও রেগুলেটরি অ্যাফেয়ার্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও শিক্ষা, কোয়ালিটি অপারেশনস, রেগুলেটরি কমপ্লায়েন্স, ঔষধ উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং ও সেলস, কমার্শিয়াল অপারেশনস এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয় গুরুত্ব পায়।

বক্তারা বাংলাদেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে সরকারি হাসপাতাল, হাসপাতাল ফার্মেসি, ক্লিনিক্যাল ফার্মেসি এবং মডেল ফার্মেসিতে ফার্মাসিস্টদের যথাযথভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফার্মাসিস্টদের কারিগরি দক্ষতার যথাযথ ব্যবহার, পেশাগত স্বীকৃতি এবং হাসপাতাল ও মডেল ফার্মেসিতে কর্মরত ফার্মাসিস্টদের জন্য উপযুক্ত ন্যূনতম পারিশ্রমিক সরকারিভাবে নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের দুই দফা দাবি

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের (BPF) পক্ষে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সভাপতি মো. আজিবুর রহমান ‘Empowering Pharmacists for Healthier Futures’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের কাছে নিম্নোক্ত দুই দফা দাবি তুলে ধরেন:

১. সরকারি হাসপাতালগুলোতে Hospital Pharmacist ও Clinical Pharmacist-এর পদ সৃষ্টি করে যোগ্য ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে।

২. BCS Technical Cadre-এ পৃথক Pharmacist Cadre অন্তর্ভুক্ত করতে হবে।

বিএফএফ সভাপতি বলেন, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে এবং সরকারি চাকরিতে ফার্মাসিস্টদের জন্য একটি সুসংগঠিত পেশাগত ক্যারিয়ার কাঠামো তৈরি হবে।

এছাড়াও বাংলাদেশের ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি, হাসপাতাল ফার্মেসি ও মডেল ফার্মেসিতে কর্মরত ফার্মাসিস্টদের জন্য উপযুক্ত পারিশ্রমিক ও পেশাগত মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে হাসপাতাল ফার্মেসির ওপর গুরুত্বারোপ

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, মহাসচিব, বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম (BPF) বাংলাদেশে Hospital Pharmacy ও Clinical Pharmacy Service প্রতিষ্ঠা ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, হাসপাতাল ও মাল্টিডিসিপ্লিনারি স্বাস্থ্যসেবা টিমে ফার্মাসিস্টদের একটি সুস্পষ্ট ও যথাযথ পেশাগত ভূমিকা থাকা প্রয়োজন। Medication Management, Rational Use of Medicines, Patient Counselling, Medication Safety, Medication-related Problems প্রতিরোধ এবং Pharmacotherapy-এর যথাযথ ব্যবস্থাপনার ক্ষেত্রে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

তিনি আরও বলেন, সুসংগঠিত হাসপাতাল ফার্মেসি সেবা চালু হলে রোগীর চিকিৎসায় ফার্মাসিস্টদের বিশেষায়িত জ্ঞান সরাসরি কাজে লাগানো সম্ভব হবে এবং স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা আরও উন্নত হবে।

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন: সভাপতি: মো. আজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: এস. এম. আনোয়ার মাজিদ তারেক, সাধারণ সম্পাদক : মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, যুগ্ম মহাসচিব: শারমিন আফরোজ, মো. কামরুজ্জামান খোকন, মো. মাহমুদুর রহমান সাদ, অর্থ সম্পাদক: আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক: মো. আরমান হোসাইন শুভ, প্রচার সম্পাদক: মোমিনুল ইসলাম (নির্ঝর), সহ-প্রকাশনা সম্পাদক: সাইমুম ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক: মামুন গাজী, দপ্তর সম্পাদক: মো. এহসান আহমেদ জুয়েল, মো. আশরাফুল রহমান ভূঁইয়া, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক: মাহমুদুল হাসান মাহমুদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. নুরুল ইসলাম নাহিদ, কার্যনির্বাহী সদস্য: মোহাম্মদ আরিফ খান, ফয়সাল তারিক ও তন্ময়

বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহের অংশগ্রহণ

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা প্যানেল, এবং সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মন্ডলী ফার্মেসি শিক্ষা, পেশাগত উন্নয়ন, শিক্ষার্থীদের কার্যক্রম, হাসপাতাল ফার্মেসি ও ফার্মাসিস্ট পেশার ভবিষ্যৎ নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃবৃন্দ হলেন:বাংলাদেশ ইউনিভার্সিটি: সভাপতি সাইফুল ইসলাম ইমন; সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি: সভাপতি তিলক মজুমদার; সাধারণ সম্পাদক মো. মাহিন হাসান, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ: সাধারণ সম্পাদক তারেক রহমান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ: সভাপতি মো. শাকিল আহমেদ; সাধারণ সম্পাদক রাতুল হাসান, গণ বিশ্ববিদ্যালয়: সভাপতি ইমরান হোসাইন; সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম তুহিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়: সভাপতি তানভীর আনজুম সাজন; সাধারণ সম্পাদক আলী আহসান মো. মুজাহিদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: সভাপতি এ. এম. খালেদ মোমান ইফাজ; সিনিয়র সহ-সভাপতি মোসা. জান্নাতুল ফেরদৌস ফারিয়া

বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রতিনিধিরা ফার্মেসি শিক্ষার উন্নয়ন, বৈজ্ঞানিক কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের অধিকতর সম্পৃক্ততার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনা

অনুষ্ঠানে BPF University Executive Committee এবং BPF Central Executive Committee-এর সদস্যদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ফার্মেসি শিক্ষা, পেশাগত উন্নয়ন, Hospital ও Clinical Pharmacy, ঔষধ নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ, পেশাগত স্বীকৃতি এবং বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ফার্মাসিস্টদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের কারিগরি জ্ঞান ও দক্ষতা স্বাস্থ্যসেবায় কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির ধন্যবাদ জ্ঞাপন

অনুষ্ঠানের সমাপনী পর্বে বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি, টেকনিক্যাল বক্তা, ঔষধ শিল্পের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, BPF কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃবৃন্দ, ফার্মাসিস্ট, শিক্ষার্থী এবং সকল অংশগ্রহণকারীকে তাঁদের মূল্যবান উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সমাপনী বক্তব্যে তিনি পেশাগত উন্নয়ন, বৈজ্ঞানিক কার্যক্রম, Hospital ও Clinical Pharmacy Service, evidence-based pharmaceutical care, পেশাগত স্বীকৃতি এবং সরকার, শিক্ষাঙ্গন ও ঔষধ শিল্পের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ফার্মাসিস্ট পেশাকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম একটি শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও পেশাগতভাবে সুসংগঠিত ফার্মেসি সেক্টর গড়ে তোলা এবং বাংলাদেশের জন্য একটি নিরাপদ, কার্যকর ও স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে।

সম্পর্কিত সংবাদ



ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।