আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
● ফ্লরিডা স্টেট বনাম লুইসভিল: মন্ডে নাইট এসিসি ফুটবলে উভয় দলের বাউল আশা জिंदा রাখার লড়াই ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা ● ফ্লরিডা স্টেট বনাম লুইসভিল: মন্ডে নাইট এসিসি ফুটবলে উভয় দলের বাউল আশা জिंदा রাখার লড়াই ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা
বাংলাদেশ

মানিকগন্জের তিল্লী ইউনিয়নের পাচুটিয়ায় উন্নয়নের ছোঁয়া, এবার আকাশী গ্রামেও উন্নয়নের জোরালো দাবি; বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার হস্তক্ষেপ কামনা

মানিকগন্জের তিল্লী ইউনিয়নের পাচুটিয়ায় উন্নয়নের ছোঁয়া, এবার আকাশী গ্রামেও উন্নয়নের জোরালো দাবি; বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার হস্তক্ষেপ কামনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নদীবেষ্টিত তিল্লী ইউনিয়নের পাচুটিয়া গ্রামে অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিল্লীর মূল সড়কের ডাকাত মারা মোড় থেকে পাচুটিয়ামুখী গুরুত্বপূর্ণ সড়কটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন পর এই স্বপ্ন বাস্তবায়ন হতে চলায় স্বস্তি ও আনন্দ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

​স্থানীয়রা জানান, যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে তাদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার নজরে এলে তিনি দ্রুত সড়কটি নির্মাণের উদ্যোগ নেন।

পাচুটিয়ার এই উন্নয়নের পর একই ইউনিয়নের ঐতিহ্যবাহী আকাশী গ্রামের বাসিন্দারাও তাদের গ্রামের উন্নয়নের দাবি জোরালোভাবে তুলে ধরেছেন। প্রায় চার হাজার মানুষের এই গ্রামে পাঁচটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি খেলার মাঠ থাকলেও সরকারিভাবে অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি বলে দাবি স্থানীয়দের।

​গ্রামের বিশিষ্ট শ্রদ্ধাভাজন ও মিডিয়া ব্যক্তিত্ব এম. মাসুদ (রানা মাসুদ) জানান, তারা দীর্ঘদিন ধরে পারিবারিক অর্থায়নে আকাশী কবরস্থান প্রতিষ্ঠা, দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্প্রসারণ ও সামাজিক কল্যাণমূলক কাজ করে আসছেন।

​বর্তমানে এই পরিবারিক নিজস্ব অর্থায়নে গ্রামের দুই শতাধিক শিক্ষার্থীর জন্য একটি ‘মাদ্রাসা কাম এতিমখানা’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তবে নিজস্ব জমিতে স্থায়ী স্থাপনা গড়ে তোলার জন্য নিচু জমিটি নদী থেকে বালু বা মাটি এনে ভরাট করা প্রয়োজন। এ জন্য সরকারের অনুমতি ও প্রশাসনিক সহযোগিতা চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, পাচুটিয়া গ্রামের মতো আকাশী গ্রামের শিক্ষা ও মানবকল্যাণমূলক এই উদ্যোগ বাস্তবায়নেও মন্ত্রী আন্তরিক ভূমিকা রাখবেন।

সম্পর্কিত সংবাদ



ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।