আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষক ড. সাফি ভূঁইয়া (PhD, MBBS, MPH, MBA) আনুষ্ঠানিকভাবে Planetary Health Academia (PHA)-এর Faculty Lead for Student Affairs হিসেবে ফ্যাকাল্টি টিমে যোগ দিয়েছেন। বৈশ্বিক স্বাস্থ্য, উচ্চশিক্ষা ও শিক্ষার্থী উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বাংলাদেশি-কানাডিয়ান শিক্ষাবিদের এই নিয়োগকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
Planetary Health Academia (PHA) শিক্ষা, গবেষণা, মেন্টরশিপ এবং বৈশ্বিক স্বাস্থ্য নেতৃত্ব উন্নয়নে নিবেদিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। নতুন দায়িত্বে ড. সাফি ভূঁইয়া শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, পেশাগত বিকাশ, নেতৃত্ব উন্নয়ন, মেন্টরশিপ এবং ক্যারিয়ার সাফল্যে সহায়তা প্রদানে কাজ করবেন। একই সঙ্গে শিক্ষার্থী-কেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতেও তিনি ভূমিকা রাখবেন।
বর্তমানে ড. ভূঁইয়া কানাডার University of Toronto-এ অধ্যাপনা করছেন। তিনি আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত চিকিৎসকদের জন্য MScCH Program-এর সহ-উদ্যোক্তা এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত স্বাস্থ্য পেশাজীবীদের (IEHPs) কানাডার স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির লক্ষ্যে গঠিত Clinical Public Health Certificate Program-এর সহ-প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি All Saints University School of Medicine-এর পোস্টগ্র্যাজুয়েট স্কুলের ডিন এবং MPH Program-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ড. সাফি ভূঁইয়া যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের বিভিন্ন একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তিনি পূর্বে Unity Health Toronto-এ Senior Health Research Manager হিসেবে দায়িত্ব পালন করেন এবং অন্টারিও সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় (MOH<C) অর্থায়িত একাধিক স্বাস্থ্য গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেন। এছাড়া, University of Toronto এবং Toronto Metropolitan University-এ তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামের মাধ্যমে ৬০০-এর বেশি আন্তর্জাতিকভাবে শিক্ষিত স্বাস্থ্য পেশাজীবী প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যাদের প্রায় ৯৬ শতাংশ কর্মসংস্থান বা উচ্চশিক্ষায় অগ্রসর হয়েছেন।
বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মী অন্তর্ভুক্তি, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং কমিউনিটি-ভিত্তিক গবেষণায় ড. ভূঁইয়ার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশে তিনি আজিমপুর মাতৃসদনের আধুনিকায়ন এবং MCH Handbook গবেষণার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে ফিল্ড ট্রায়াল পরিচালনা করেছেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক NuvoCare Inc.-এর বোর্ড উপদেষ্টা এবং বাংলাদেশে Hope Foundation-এর মাতৃ ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে খণ্ডকালীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি Canadian Coalition for Global Health Research-এর সাবেক বোর্ড চেয়ারম্যান এবং Canadian Association for Global Health-এর প্রতিষ্ঠাকালীন বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কমিউনিটি নেতৃত্বের অংশ হিসেবে তিনি Toronto Global Doctors Lions Club-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত।
শিক্ষা, নেতৃত্ব ও কমিউনিটি সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ড. সাফি ভূঁইয়া Lions Clubs International থেকে Melvin Jones Fellow এবং President’s Distinguished Leadership Award অর্জন করেন। এছাড়া তিনি কানাডার সম্মানজনক RBC Top 75 Canadian Immigrants তালিকায় স্থান লাভ করেন।
বিশেষজ্ঞদের মতে, Planetary Health Academia-তে ড. সাফি ভূঁইয়ার এই নতুন দায়িত্ব গ্রহণ বৈশ্বিক শিক্ষা, শিক্ষার্থী উন্নয়ন এবং স্বাস্থ্য নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।