আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
● সিক্স ফ্ল্যাগস থিম পার্কে মৃত্যু, রক্ষণাবেক্ষণ ব্যর্থতার প্যাটার্ন উন্মোচিত ● সান্দ্রা বার্চমোর ট্রায়ালে প্রমাণ হারানোর অভিযোগ, তদন্তে ফেডারেল হস্তক্ষেপ ● হিউস্টন আইসিই দুর্ঘটনার সাক্ষী চিহ্নিত, আহত ব্যক্তির হাসপাতাল থাকা নিয়ে উদ্বেগ ● ডিভি লটারি ২০২৭ রেজিস্ট্রেশন চালু করতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরকে আদালতের নির্দেশ ● অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগের নির্দেশ পুলিশের ● যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বেড়ে ৩.৭ শতাংশ, পেট্রলের দামেই মূল ধাক্কা ● নাভি পিল্লে নোবেল শান্তি পুরস্কার পেলেন: যুদ্ধাপরাধ বিচারে ভূমিকার স্বীকৃতি ● আভিয়াঙ্কা ফ্লাইট ৪২ মিয়ামিতে জরুরি অবতরণ, টারবুলেন্সে আহত অন্তত ৮ জন ● সিক্স ফ্ল্যাগস থিম পার্কে মৃত্যু, রক্ষণাবেক্ষণ ব্যর্থতার প্যাটার্ন উন্মোচিত ● সান্দ্রা বার্চমোর ট্রায়ালে প্রমাণ হারানোর অভিযোগ, তদন্তে ফেডারেল হস্তক্ষেপ ● হিউস্টন আইসিই দুর্ঘটনার সাক্ষী চিহ্নিত, আহত ব্যক্তির হাসপাতাল থাকা নিয়ে উদ্বেগ ● ডিভি লটারি ২০২৭ রেজিস্ট্রেশন চালু করতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরকে আদালতের নির্দেশ ● অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগের নির্দেশ পুলিশের ● যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বেড়ে ৩.৭ শতাংশ, পেট্রলের দামেই মূল ধাক্কা ● নাভি পিল্লে নোবেল শান্তি পুরস্কার পেলেন: যুদ্ধাপরাধ বিচারে ভূমিকার স্বীকৃতি ● আভিয়াঙ্কা ফ্লাইট ৪২ মিয়ামিতে জরুরি অবতরণ, টারবুলেন্সে আহত অন্তত ৮ জন
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা

99 • 1 min read fb x
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা

ঢাকা, ২১ মে:
অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ আজ স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিশনের সদস্যরা জানান, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা এবং জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

আলোচনায় উল্লেখ করা হয়, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রণীত প্রতিবেদনে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের মতামত ও সুপারিশ প্রতিফলিত হয়েছে।

কমিশনের সদস্যরা বিশেষভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Health Care) শক্তিশালীকরণ এবং কার্যকর বাস্তবায়নের জন্য স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করার আহ্বান জানান। তারা বলেন, একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারলে রোগের চাপ, চিকিৎসা ব্যয় এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

এছাড়া স্বাস্থ্য খাত সংস্কার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা, জবাবদিহিতা, চিকিৎসকদের নিরাপত্তা এবং সেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার পর্যায়ক্রমে এসব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে।

এসময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ খান, কমিশনের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, এম এম রেজা, ডা. আজহারুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয় এবং কমিশন তাদের সুপারিশ সরকারের নিকট জমা দেয়।



ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।