ব্রেকিং নিউজ
জানুয়ারি থেকেই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট? তৈরি হয়েছে নতুন সম্ভাবনা নিউইয়র্কের শিল্পাঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন শিল্পী আলমা লিয়া মন্ত্রিসভায় বড় রদবদল: আফরোজা খানম রিতার হাতে এবার খাদ্য মন্ত্রণালয়—মানিকগঞ্জের জন্য নতুন গর্ব, দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ভোটগ্রহণ চলছে ব্রায়ান দে লা ক্রুজের খেলার সময় কমে গেল, ট্রেড ডেডলাইনের পর ফিলিজের রিজার্ভ বেঞ্চে জোসে আলতুভে ইনজুরি ফিরে দুই চুরি ও দুই হিটে ম্যাচ জেতান অ্যাস্ট্রোসকে ট্রাম্প আবার ভাঙচুরের অভিযোগ, দ্য হোয়াইট হাউস সাউথ লনের মতো জায়গার ঘাস ক্ষতিগ্রস্ত ব্রুস স্প্রিংস্টিনের জীবনীকার ও সঙ্গীত সমালোচক ডেভ মার্শ ৭৬ বছর বয়ে মৃত্যুবরণ জানুয়ারি থেকেই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট? তৈরি হয়েছে নতুন সম্ভাবনা নিউইয়র্কের শিল্পাঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন শিল্পী আলমা লিয়া মন্ত্রিসভায় বড় রদবদল: আফরোজা খানম রিতার হাতে এবার খাদ্য মন্ত্রণালয়—মানিকগঞ্জের জন্য নতুন গর্ব, দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ভোটগ্রহণ চলছে ব্রায়ান দে লা ক্রুজের খেলার সময় কমে গেল, ট্রেড ডেডলাইনের পর ফিলিজের রিজার্ভ বেঞ্চে জোসে আলতুভে ইনজুরি ফিরে দুই চুরি ও দুই হিটে ম্যাচ জেতান অ্যাস্ট্রোসকে ট্রাম্প আবার ভাঙচুরের অভিযোগ, দ্য হোয়াইট হাউস সাউথ লনের মতো জায়গার ঘাস ক্ষতিগ্রস্ত ব্রুস স্প্রিংস্টিনের জীবনীকার ও সঙ্গীত সমালোচক ডেভ মার্শ ৭৬ বছর বয়ে মৃত্যুবরণ
বাংলাদেশ

বিদেশে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় কৌশলগত অংশীদারিত্বে AHZ ও Robi Elite

58 1 min read fb x
বিদেশে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় কৌশলগত অংশীদারিত্বে AHZ ও Robi Elite
বিদেশে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় কৌশলগত অংশীদারিত্বে AHZ ও Robi Elite

বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে AHZ এবং Robi Axiata Limited

বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান AHZ-এর অভিজ্ঞতা এবং Robi Axiata Limited-এর প্রিমিয়াম গ্রাহক লয়্যালটি প্ল্যাটফর্ম Robi Elite-এর নেটওয়ার্ক একত্রিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AHZ-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, MH Global Group-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ এবং Robi Axiata Limited-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন রবি মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী, কাস্টমার ভ্যালু সলিউশনের পরিচালক মানিক লাল দাস এবং কমার্শিয়াল পার্টনারশিপের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. সানজিদ হোসেন।

এই অংশীদারিত্বের আওতায় Robi Elite গ্রাহকরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ শিক্ষা পরামর্শ, স্কলারশিপ সংক্রান্ত দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয়ে আবেদন সহায়তা এবং অন্যান্য ভ্যালু-অ্যাডেড সেবা পাবেন।

অনুষ্ঠানে বক্তব্যে AHZ-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি বলেন, “Robi Elite-এর সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। AHZ-এর আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক দক্ষতা এবং রবির বিস্তৃত নেটওয়ার্কের সমন্বয়ে বিদেশে পড়াশোনার স্বপ্নকে আরও সহজ, বাস্তবসম্মত ও অর্জনযোগ্য করে তুলতে চাই।”

দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এই উদ্যোগ যুবসমাজকে ক্ষমতায়ন, ডিজিটাল উদ্ভাবন এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরিতে তাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

এই অংশীদারিত্বের ফলে আগ্রহী শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে নির্ভরযোগ্য পরামর্শ ও সহায়তা সহজে পাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে।

সম্পর্কিত সংবাদ

Advertisement

Advertisement


ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।