ব্রেকিং নিউজ
বাংলাদেশ

ডিইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইলিয়াস খান, সাধারণ সম্পাদক রিনভী নির্বাচিত

Md. Shafiul Alam
Md. Shafiul Alam

09 May 2026, 06:32 AM

9 1 min read fb x
ডিইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইলিয়াস খান, সাধারণ সম্পাদক রিনভী নির্বাচিত
ডিইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইলিয়াস খান, সাধারণ সম্পাদক রিনভী নির্বাচিত

মো. শফিউল আলম, ঢাকা, ৯ মে, ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার-স্টুডেন্ট সেন্টার (টিএসসি) প্রাঙ্গণে শুক্রবার এক বিরল উৎসবমুখর ও পুনর্মিলনী পরিবেশের সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডামকজা)-এর আয়োজিত কমিউনিকেশন ফেস্টিভ্যালে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হন।

ডামকজার বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানটিতে আরও প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ যোগ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডামকজা)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইলিয়াস খান সভাপতি এবং শাহনাজ শারমিন রিনভী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার এস.এ.এম. মাহফুজুর রহমান শুক্রবার গভীর রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার জাহিদ নেওয়াজ খান জুয়েল, দৌলত আক্তার মালা এবং আঙ্গুর নাহার মন্টিও উপস্থিত ছিলেন।

সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম. কামাল উদ্দিন জসীম পান ১২৬ ভোট এবং ফিরোজ চৌধুরী পান ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে তাইকুল ইসলাম খান রবিন, মো. নুরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার এবং শাহেদ আলম যথাক্রমে ৩৪০, ৩২২, ২৮৯, ২৩৩ ও ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিল হাসান, জেসমিন জাহান মুন এবং মাজেদুল হাসান পায়েল যথাক্রমে ৩২৫, ২৬৫ ও ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী নাদিয়া শারমিন পেয়েছেন ১৯১ ভোট।

সহকারী অর্থ সম্পাদক পদে লিংকন এম.এ. লুৎফর রহমান সরকার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বদিউল হাসান পান ৯৯ ভোট।

কল্যাণ সম্পাদক পদে তারেক হাসান নির্ঝর ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ সাইদুর রহমান পান ৬০ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে মহিউদ্দিন মুর্শিদ মাহি ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. তাবিব ই নূর পান ১৩৫ ভোট।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সর্বোচ্চ ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হন আবুল কালাম আজাদ। এছাড়া নির্বাচিত অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা হলেন— হাসান উল্লাহ খান রানা হাসান, এমডি আনোয়ার হোসাইন মজুমদার, শারমিন ইফতা শামস তুলি, আলী আসিফ শাওন, ইসরাত জাহান শোভা, নাজমা বিনতে আলমগীর, শওকত এম. ওবায়েদ হাসান রুকুন, মুহাম্মদ রেজাউল করিম শামীম এবং তৌফিক মাহমুদ।

এদিকে সাংস্কৃতিক সম্পাদক, গবেষণা ও সেমিনার সম্পাদক, যোগাযোগ সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং প্রকাশনা সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত সংবাদ

Advertisement

Advertisement


ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।