আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
● হিউস্টন আইসিই দুর্ঘটনার সাক্ষী চিহ্নিত, আহত ব্যক্তির হাসপাতাল থাকা নিয়ে উদ্বেগ ● ডিভি লটারি ২০২৭ রেজিস্ট্রেশন চালু করতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরকে আদালতের নির্দেশ ● অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগের নির্দেশ পুলিশের ● যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বেড়ে ৩.৭ শতাংশ, পেট্রলের দামেই মূল ধাক্কা ● নাভি পিল্লে নোবেল শান্তি পুরস্কার পেলেন: যুদ্ধাপরাধ বিচারে ভূমিকার স্বীকৃতি ● আভিয়াঙ্কা ফ্লাইট ৪২ মিয়ামিতে জরুরি অবতরণ, টারবুলেন্সে আহত অন্তত ৮ জন ● রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, সৌদিতে বাংলাদেশিদের যাতায়াতে শঙ্কা ● ইংল্যান্ড বনাম গ্রিস ফলাফল: ক্রিটে ৩–১ জয়ে লায়নেসেদের দখলে প্লে-অফ সেমিফাইনাল ● হিউস্টন আইসিই দুর্ঘটনার সাক্ষী চিহ্নিত, আহত ব্যক্তির হাসপাতাল থাকা নিয়ে উদ্বেগ ● ডিভি লটারি ২০২৭ রেজিস্ট্রেশন চালু করতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরকে আদালতের নির্দেশ ● অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগের নির্দেশ পুলিশের ● যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বেড়ে ৩.৭ শতাংশ, পেট্রলের দামেই মূল ধাক্কা ● নাভি পিল্লে নোবেল শান্তি পুরস্কার পেলেন: যুদ্ধাপরাধ বিচারে ভূমিকার স্বীকৃতি ● আভিয়াঙ্কা ফ্লাইট ৪২ মিয়ামিতে জরুরি অবতরণ, টারবুলেন্সে আহত অন্তত ৮ জন ● রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, সৌদিতে বাংলাদেশিদের যাতায়াতে শঙ্কা ● ইংল্যান্ড বনাম গ্রিস ফলাফল: ক্রিটে ৩–১ জয়ে লায়নেসেদের দখলে প্লে-অফ সেমিফাইনাল
বাংলাদেশ

জ্বালানি সংকটে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বিশেষজ্ঞদের

79 • 1 min read fb x
জ্বালানি সংকটে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বিশেষজ্ঞদের

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও জ্বালানি সংকট, উচ্চ উৎপাদন ব্যয় এবং আমদানিনির্ভরতার কারণে বাংলাদেশ বিদ্যুৎ খাত এখনও পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদর দপ্তরে অনুষ্ঠিত “Power Sector Constraints & Affordable Solutions” শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে। আইইবির তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলেও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। একই সঙ্গে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে সরকারের ওপর ভর্তুকির চাপও বাড়ছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া জরুরি।

তিনি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কৃষিজমি, সরকারি খাসজমি ও অনাবাদি জমি ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং নবায়নযোগ্য উৎস থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যের কথা উল্লেখ করেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, দেশের প্রধান সমস্যা এখন জ্বালানি সংকট, পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও এখনও পিছিয়ে রয়েছে।

তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জ্বালানি আমদানিতে কার্যকর দর-কষাকষি এবং অপ্রয়োজনীয় ও অলাভজনক প্রতিষ্ঠান পুনর্গঠনের ওপর গুরুত্ব দেন।

পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিকস ডিভিশনের (জিইডি) সদস্য জেনারেল ইকোনমিকস ডিভিশন ড. মনজুর হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে অনেক কেন্দ্র পূর্ণমাত্রায় চালানো যাচ্ছে না।

তিনি সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, অতীতে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা দীর্ঘমেয়াদে ভর্তুকির কারণে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন আজমী। তিনি বলেন, আমদানিনির্ভর জ্বালানি, উচ্চ উৎপাদন ব্যয় ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিদ্যুৎ খাতের বড় চ্যালেঞ্জ।

তিনি নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেন।

সেমিনারে আইইবির তড়িৎকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহার হোসাইন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী উমাশাহ উমায়ুন মনি চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল মাওলা।



ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।