আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
কানাডা

স্কারবরোতে “A E Snacks & Take-Out”-এর শুভ উদ্বোধন, প্রবাসী বাঙালিদের নতুন মিলনস্থল

25 1 min read fb x
স্কারবরোতে “A E Snacks & Take-Out”-এর শুভ উদ্বোধন, প্রবাসী বাঙালিদের নতুন মিলনস্থল
স্কারবরোতে “A E Snacks & Take-Out”-এর শুভ উদ্বোধন, প্রবাসী বাঙালিদের নতুন মিলনস্থল

কানাডার Toronto শহরের স্কারবরোতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন খাবারের ঠিকানা “A E Snacks & Take-Out”। গত রবিবার, ১০ই মে, ২০২৬ প্রতিষ্ঠানটির উদ্ভোধন হয়। উদ্বোধনের প্রথম দিনেই রেস্টুরেন্টটি যেন পরিণত হয়েছিল ছোট্ট এক বাঙালি মিলনমেলায়। পরিচিত মুখ, আন্তরিক আড্ডা, হাসি আর গরম গরম খাবারের ঘ্রাণে পুরো পরিবেশ হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

নতুন এই প্রতিষ্ঠানটির ঠিকানা:

Unit 1, 3750 St Clair Ave E, Scarborough, ON M1M 1T9।

গত রবিবার সন্ধ্যায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ। খাবারের পাশাপাশি ছিল আবেগ আর আপনজনদের একসাথে হওয়ার উষ্ণ অনুভূতি। অনেকেই বলছিলেন, প্রবাসের ব্যস্ত জীবনে এমন একটি জায়গা বাঙালিদের জন্য হয়ে উঠতে পারে পরিচিত স্বাদের পাশাপাশি হৃদয়েরও একটি ঠিকানা।

“A E Snacks & Take-Out”-এ থাকছে ফুচকা, চটপটি, চোলা মুড়ি, বিরিয়ানি, তেহারি, বার্গার, চিকেন নাগেটস, পিজ্জা, সিঙ্গারা, ফ্রাইস, উইংসসহ নানা ধরনের মুখরোচক খাবার ও মিষ্টান্ন। বিশেষ করে খন্দকার মাহমুদুল হক ও শুভ্রা রহমানের নিজ হাতে তৈরি ফুচকা ও চটপটির স্বাদ অনেককেই মনে করিয়ে দিয়েছে দেশের চেনা রাস্তার খাবারের স্মৃতি।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা খন্দকার মাহমুদুল হক ও শুভ্রা রহমান বলেন, তারা শুধু একটি ব্যবসা নয়, বরং কমিউনিটির জন্য এমন একটি জায়গা তৈরি করতে চান যেখানে মানুষ একসাথে সময় কাটাতে পারবে, গল্প করতে পারবে এবং ঘরের স্বাদ খুঁজে পাবে।

উদ্বোধনের প্রথম দিনেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া ও ভালোবাসা নতুন এই উদ্যোগের সম্ভাবনার কথাই জানান দিচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, “A E Snacks & Take-Out” ভবিষ্যতে স্কারবরোতে প্রবাসী বাঙালিদের অন্যতম প্রিয় খাবারের ঠিকানায় পরিণত হবে।

নতুন এই উদ্যোগের সফলতা কামনা করেছেন উপস্থিত অতিথিরা। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন এই ব্যবসায় বরকত আসে এবং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কমিউনিটির সেবা করতে।

সম্পর্কিত সংবাদ

Advertisement

Advertisement


ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।