আর্কাইভ ভিডিও ই-পেপার
ব্রেকিং নিউজ
● ফ্লরিডা স্টেট বনাম লুইসভিল: মন্ডে নাইট এসিসি ফুটবলে উভয় দলের বাউল আশা জिंदा রাখার লড়াই ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা ● ফ্লরিডা স্টেট বনাম লুইসভিল: মন্ডে নাইট এসিসি ফুটবলে উভয় দলের বাউল আশা জिंदा রাখার লড়াই ● বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন এবং সাইন্টিফিক আলোচনা অনুষ্ঠিত ● পূর্ব 'আমেরিকান আইডল' প্রতিযোগী কেলেব ফ্লিন স্ত্রীর হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ● জেমস র্যানসোনকে এমmys 'ইন মেমোরিয়াম'-এ বাদ দিয়েছে, স্ত্রীর আক্ষেপ ● ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ভয়কে 'হোক্স' বলে আখ্যায়িত করলেন, নিয়ন্ত্রণ দাবি প্রত্যাখ্যান ● উইনি হার্লোর সাবেক লস অ্যাঞ্জেলেস বাড়ি ৪.৫ মিলিয়ন ডলারে পুনরায় বাজারে ● ইউরোপীয় কমিশনের প্রস্তাবে কানাডা হতে পারে ইইউর প্রথম 'অ্যাসোসিয়েট সদস্য' ● ভারতের শীর্ষ-ভিত্তিক অর্থনৈতিক বাড়তি এবং বাংলাদেশের জন্য শিক্ষা
বাংলাদেশ

হাটহাজারীতে ঈদ সহায়তা, জেলেদের সহায়তা ও সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

80 • 1 min read fb x
হাটহাজারীতে ঈদ সহায়তা, জেলেদের সহায়তা ও সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন
হাটহাজারীতে ঈদ সহায়তা, জেলেদের সহায়তা ও সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন


হাটহাজারীতে ঈদ সহায়তা, জেলেদের সহায়তা ও সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

চট্টগ্রামের হাটহাজারীতে দিনব্যাপী একাধিক জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। শুক্রবার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ, জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ প্রদান এবং সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মাধ্যমে ব্যস্ত সময় পার করেন তিনি।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান ইউ এস বাংলা ট্রিবিউনকে জানান, মাননীয় প্রতিমন্ত্রী সকালে হাটহাজারীর ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকেও আত্মনির্ভরশীল হতে উদ্যোগী হতে হবে।

পরে দুপুরে হালদা নদী তীরবর্তী নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ছাগল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, মাছ ধরার ওপর নির্ভরশীল পরিবারগুলোর আয়ের নতুন উৎস তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

একই দিন হাটহাজারী পৌরসভায় বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ‘স্মার্ট স্ট্রিট লাইটিং ডেভেলপমেন্ট’ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আওতায় বানজইন থেকে উপজেলা কলেজ রোড, বাসস্ট্যান্ড, এগারোমাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়কে আধুনিক সড়কবাতি স্থাপন করা হয়েছে।

এছাড়া কামালপাড়া-রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া এলাকার কার্পেটিং উন্নয়ন কাজেরও উদ্বোধন ঘোষণা করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ



ধন্যবাদ!

আপনার ইনবক্সে সর্বশেষ খবর পাঠানো হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ খবর সরাসরি আপনার ইমেইলে পান।

যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।